
লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুর রহমানকে কুপিয়ে হত্যার চেষ্টা চালানো হয়েছে।
শনিবার (২৯ এপ্রিল) রাত সাড়ে ৭ টার দিকে উপজেলার জকসিন বাজারে এ ঘটনা ঘটে। গুরুতর আহত আওয়ামীলীগ নেতাকে লক্ষ্মীপুর সদর হাসপাতাল থেকে ঢাকায় পাঠানো হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনার সময় আওয়ামীলীগ নেতা ফজলুল জকসিন বাজারের আমিনের দোকানের সামনে বসে গল্প করছিলেন। এসময় দেলোয়ার নামের স্থানীয় এক যুবক তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এতে তার হাত, পা, মাথাসহ শরীরে বিভিন্ন অংশে রক্তাক্ত জখম হয়। তবে কী কারনে এ হামলার ঘটনা ঘটেছে তা নিশ্চিতভাবে জানা যায়নি।
লক্ষ্মীপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ মোর্শেদ জানায়, আওয়ামী লীগ নেতাকে কোপানোর ঘটনায় জড়িত ব্যাক্তিকে আটক করা সম্ভব হয়নি।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.