লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর পৌরসভার মেয়র আলহাজ্ব মো. আবু তাহের শহরের প্রধান সড়কে রহমতখালী নদীর ওপর নির্মাধীন ব্রীজ সংস্কার কাজ পরিদর্শনে গিয়ে পা-পিচলে পড়ে গুরুতর আহত হয়।
মঙ্গলবার(১৬,মে) বিকেল সাড়ে ৫টার দিকে এ দূর্ঘটনা ঘটে।উপস্থিত লোকজন আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করেন।অবস্থার অবনতিতে উন্নত চিকিৎসার জন্য ৭টার দিকে ঢাকা মেডিকেল হাসপাতালে নেয়া হয়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত কয়েক মাস যাবত বাজারের ব্রীজ নির্মাণ কাজ চলছে। প্রায় সময় পৌরমেয়র তা দেখতে আসেন। এদিন বিকেলে ব্রীজের কাজ দেখতে এসে কাঠের উপর পা দিলে পিচলে পড়ে নিচে পড়ে যান।এতে তিনি গুরুরতর আহত হন। তবে তার শরীরের মেরুদন্ডে আঘাত পেয়েছেন বলে জানান সিভিল সার্জন মোস্তফা খালেদ।
এদিকে পৌর মেয়রের দূর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে হাসপাতালের চারপাশে ভিড় জমে সাধারণ মানুষ।পৌর মেয়রের দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করেছেন তার পরিবারবর্গ।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.