নোয়া সংবাদ: রোববার(২৮,মে) বিকেল ৪টার দিকে গ্রিক মূর্তি পুনঃস্থাপনের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাব চত্ত্বরে ইশা ছাত্র আন্দোলন-এর অবস্থান কর্মসূচিতে পুলিশি হামলার প্রতিবাদ ও গ্রেফতারকৃত নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবিতে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন লক্ষ্মীপুর জেলা শাখার উদ্যেগে শহরের দক্ষিণ তেমুহনী থেকে বিক্ষোভ মিছিল বের করে । মিছিলটি শহরের চকবাজার এলাকায় পৌছলে পুলিশ বাধা দেয় এবং ৬ নেতাকর্মীকে আটক করে পুলিশ।
আটককৃতরা হলেন, ইশা ছাত্র আন্দোলন জেলা শাখার সহ-সভাপতি এমরান হোসাইন, সাধারণ সম্পাদক মো: নুরুল আলম, সাংগঠনিক সম্পাদক মো: রাসেদুল ইসলাম, সদস্য হাবিবুর রহমান,ইসলামি যুব আন্দোলনের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, রামগঞ্জ উপজেলা সাংগঠনিক আরাফাত।
পুলিশ সূত্রে জানা যায়, পূর্ব অনুমতি ছাড়া ইশা ছাত্র আন্দোলন একটি বিক্ষোভ মিছিল বের করলে পুলিশ বাধা দেয়। এতে পুলিম পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চকবাজার জামে মসজিদের সামনে থেকে ৬জনকে আটক করে।
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: লোকমান হোসেন জানান, ইশা ছাত্র আন্দোলনের মিছিল থেকে ৬জনকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.