নোয়া সংবাদ: লক্ষ্মীপুর পুলিশ সুপার আ স ম মাহতাব উদ্দিন বলেছেন, মাহে রমজানকে সামনে রেখে মাওলানারা ফতোয়া দিয়ে থাকেন। যদি কোন মাওলানা নতুন কোন ফতোয়া দিয়ে জনগণের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করেন তাহলে পুলিশকে খবর দিন।
সোমবার (১২জুন) লক্ষ্মীপুর মডেল থানা প্রাঙ্গনে লক্ষ্মীপুর সদর থানা ও জেলা কমিউনিটি পুলিশিং সেল আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, সম্প্রতি মোনাজাতকে কেন্দ্র করে লক্ষ্মীপুরে ১জন মুসল্লি নিহত হয়েছেন। তাই এ ধরনের অপ্রিতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সবসময় জনগণের পাশে থাকবে।
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আ.লীগের সাধারণ সম্পাদক এড. নুর উদ্দিন চৌধুরী নয়ন, লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ মাইন উদ্দিন পাঠান, অতিরিক্ত পুলিশ সুপার অনির্বাণ চাকমা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান, সহকারি পুলিশ সুপার (সদর) খন্দকার শাহনেওয়াজ, লক্ষ্মীপুর বারের সভাপতি এড, জসিম উদ্দিন (পিপি), জেলা কমিউনিটি পুলিশিং সেল সভাপতি জাকির হোসেন ভূঁইয়া আজাদ, সাধারণ সম্পাদক জিয়াউল হুদা অপু প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.