নোয়া সংবাদ: লক্ষ্মীপুর জেলা শহররে দু'টি অংশরে মধ্যে সংযোগ স্থাপনকারী একমাত্র সেতুর নির্মাণ কাজ এক বছরওে শেষ হয়নি । এতে চরম র্দুভােগে পড়েছে মানুষ।
জেলার দক্ষিন অংশের যােগাযােগের একমাত্র মাধ্যম রহমতখালী খালের উপর নির্মিত এই সেতুটি। এটি ভেঙ্গে নতুন করে নির্মানের কাজ শুরু করে সড়ক ও জনপদ বভিাগ। কিন্তু এক বছরেও শেষ হয়নি এর নির্মাণ কাজ।
সেতুটি ভেঙ্গে ফেলায় বিকল্প যাতায়াতের জন্য একটি কালর্ভাট তৈরী করা হলেও, সেটি সরু বলে সব সময়ই যানজট লেগে থাকে। স্থানীয়দের অভিযোগ, ঠিকাদারী প্রতিষ্ঠানের গাফলতির কারনেই এমন র্দুভােগ।
সড়ক ও জনপদ বিভাগের তথ্য মত,ঠিকাদারী প্রতিষ্ঠানের সাথে চুক্তি অনুযায়ী দশ মাসের মধ্যে কাজ শেষ করার কথা ছিল। নির্ধারিত সময়ে শেষ না হওয়ায় মেয়াদ বাড়ানাে হয়েছে আরও ছয় মাস।সেতুটি নির্মানে দুই দফায় সময় বাড়িয়েছে ঠিকাদারী প্রতিষ্ঠান।
সেতুটি নির্মাণ করছে জামাল এন্টারপ্রাইজ ও মাহবুব ব্রার্দাস নামে দু'টি ঠিকাদারী প্রতিষ্ঠান ।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.