নোয়া সংবাদ: লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ হারুনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার(১৭,জুন) রাত ১০টার দিকে লক্ষ্মীপুর পৌরসভার বাঞ্চানগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি নাশকতা মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি বলে জানিয়েছে পুলিশ। রবিবার সকালে এই তথ্য নিশ্চিত করেছেন লক্ষ্মীপুর সদর থানা পুলিশ।
জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এডভোকেট হাছিবুর রহমান জানান, ঘটনার সময় হারুন মসজিদে নামাজ আদায় শেষে বাড়িতে ফিরছিলেন। এসময় তাকে গ্রেফতার করে পুলিশ।
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. লোকমান হোসেন বলেন, একাধিক নাশকতা মামলায় হারুনুর রশিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
ছাত্রদল নেতার মুক্তির দাবীতে বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্রদলের নেতাকর্মীরা। শহরের উত্তর তেমুহনী এলাকায় এ বিক্ষোভ মিছিল করে তারা।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.