রায়পুর প্রতিনিধি: লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলায় নুর নবী নামের এক ব্যবসায়ীর গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ সোমবার দুপুর একটার দিকে পৌর শহরের আমিন কমপ্লেক্সের পেছনের একটি ব্যাচেলর বাসার তালা ভেঙে তার লাশ উদ্ধার করা হয়।
জানা যায়, মৃত নুর নবী আমিন কমপ্লেক্স'র বিসমিল্লাহ ডেকোরেটর এর মালিক। সে দীর্ঘদিন যাবত এখানে ব্যবসা-বাণিজ্য করে আসছে। নুর নবী রায়পুর উপজেলার গাজীনগর গ্রামের বাসিন্দা। মাঝে মধ্যে সে পৌর শহরের ভাড়া বাসায় একা থাকত আর তার পরিবার গ্রামের বাড়িতেই থাকত। গত রাতে নুর নবী তাঁর এই ভাড়া বাসায়ই ছিল। সকালে কর্মচারী'রা কাজের জন্য তাঁর বাসায় এসে দেখতে পায় বাসার বাইরে থেকে তালাবদ্ধ। পরে তাঁর মোবাইল ফোনে কল দিয়েও মোবাইলটি বন্ধ পায়।
পরে, সকাল ১১:০০ টায় তালা ভেঙ্গে কর্মচারীরা ভিতরে ঢুকে মশারি উল্টিয়ে গলাকাটা লাশ দেখতে পেয়ে চিৎকার দিয়ে মানুষ জড়ো করেন। পরে রায়পুর থানা পুলিশকে খবর দিলে রায়পুর থানার পুলিশ এসে লাশটি উদ্ধার করে। হত্যার কারণ এখনো জানা যায়নি।
লক্ষ্মীপুরের পুলিশ সুপার আসম মাহতাব উদ্দিন জানান, একজন ব্যবাসায়ীর গলা কাটা লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.