চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি :
পাঁচগাও বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রী নিজ ভাওর গ্রামের গোলাম মোস্তফার কন্যা মমতাজ আক্তার স্মৃতি (১১) কে অপহরন করার পর কুমিল্লার মনোহরগঞ্জ থেকে উদ্ধার করার খবর পাওয়া গেছে।
পারিবারিক ও থানা সূত্রে জানা যায় পাঁচগাও ইউনিয়নের নিজ ভাওর গ্রামের মাহবুরের পূত্র শামিম (১৯) খোরশেদ আলমের পূত্র রনি (২০) মহিন উদ্দিনের পূত্র শিহাব উদ্দিন (১৯) দীর্ঘদিন থেকে স্কুল ছাত্রী মমতাজকে উত্তক্ত করতো। ছাত্রী তার অভিভাবকদের জানালে বখাটেরা ক্ষিপ্ত হয়ে গত শনিবার স্কুল ছাত্রী বাড়ি আসার পথে জোর পূর্বক সিএনজিতে তুলে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলাধীন বাংলা বাজার নামক স্থানে একটি পরিত্যাক্ত দোকান ঘরে আটক করে ছাত্রীটিকে শ্লীলতা হানির চেষ্টা করলে মেয়েটির সৌর চিৎকারে বাজারের লোকজন জড় হয়ে মনোহরগঞ্জ থানায় খবর দিলে পুলিশ এসে ছাত্রীকে উদ্ধার করে জনতার সহযোগীতায় ৩ বখাটেকে আটক করে থানায় নিয়ে যায়। খবর পেয়ে চাটখিল থানার এস আই সাখাওয়াত হোসেন সঙ্গীও ফোর্স নিয়ে কুমিল্লার মনোহরগঞ্জ থানা থেকে ছাত্রীটি ও ৩ অপহরনকারীকে চাটখিল থানায় নিয়ে আসে। এ ব্যাপারে চাটখিল থানায় মামলা হয় গতকাল চাটখিল থানা পুলিশ ছাত্রীকে তার পিতার জিম্মায় এবং ৩ অপহরনকারীকে নোয়াখালী জেল হাজতে প্রেরণ করে।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.