কমলনগর প্রতিনিধি : স্বাধীনতার প্রথম পতাকা উত্তোলক ও জাতীয় সমাজ তান্ত্রিক দল (জেএসডি)’র সভাপতি আসম আব্দুর রবের উত্তরার বাসায় বিভিন্ন রাজনৈতিক নেতাদের সাথে চা-চক্রে পুলিশি বাঁধার প্রতিবাদে লক্ষ্মীপুরের কমলনগরে মানববন্ধন করা হয়েছে।
শুক্রবার(২১,জুলাই) বিকেলে উপজেলার হাজিরহাট বাজারে জেএসডি ও যুব পরিষদের উদ্যোগে এ মানববন্ধন করা হয়।
কমলনগর উপজেলা জেএসডির সভাপতি অধ্যক্ষ আব্দুল মোতালেবের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন, জেএসডি কমলনগর উপজেলার সহ সভাপতি ও হাজিরহাট ইউনিয়ন সভাপতি মো. খোরশেদ আলম মেম্বার, চরকাদিরা ইউনিয়ন সভাপতি মো. বাহার উদ্দিন, রামগতি উপজেলা সাধারণ সম্পাদক মো. বাবলু, কমলনগর উপজেলা জেএসডি’র যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান স্বপন, জেএসডি যুবপরিষদ কেন্দ্রিয় কমিটির যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার মুনিরুল ইসলাম মিঠু, ছাত্র বিষয়ক সম্পাদক বোরহান উদ্দিন রোমান, বাসদ নেতা এমএ মজিদ ও ইব্রাহিম খলিল।
জেএসডি’র সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন নিরবের সঞ্চলনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক ও চরকালকিনি ইউনিয়ন সভাপতি মো. হারুনুর রশিদ ডিলার, সাংগঠনকি সম্পাদক ও চরমার্টিন সভাপতি এবিএম বাবুল মুন্সি, চরফলকন সভাপতি মো. দুলাল সদ্দার, সাধারণ সম্পাদক সামছুদ্দিন হাওলাদার, যুবপরিষদের যুগ্ম আহবায়ক এহসান রিয়াজ, মো. ছবুর খান, চরকাদিরা ইউনিয়ন আহবায়ক নাছির উদ্দিন, রামগতি ছাত্রলীগের সভাপতি আব্দুল্লাহ আল নোমানসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.