চাটখিল (নোয়াখালী) সংবাদদাতা : নোয়াখালি জেলার চাটখিল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের কাঁকড়াপাড়া এলাকার ১৫ শত মিটার রাস্তায় সড়ক বাতি উদ্ভোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রবিবার(৩০,জুলাই) মোহাম্মদপুর ইউনিয়নের কাঁকড়াপাড়া যুবসংঘ ও সমাজ কল্যান পরিষদের উদ্যোগে কাঁকড়াপাড়া এলাকার রাস্তায় এই সড়ক বাতি উদ্ভোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সড়ক বাতি কার্যক্রম উদ্ভোধন শেষে আলোচন সভা অনুষ্ঠিত হয়।সভায় কাঁকড়াপাড়া যুবসংঘের সভাপতি আশিক হোসেন শুভর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নূর হোসেন তৌহিদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন নোয়াখালী জেলা অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুম, বিশেষ অতিথি বিশিষ্ট সমাজসেবক দানবীর শিল্পপতি ফারুক রহমান, চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম উদ্দিন, এসো গড়ি উন্নয়ন সংস্থার চেয়ারম্যান আব্দুল আউয়াল, চাটখিল পৌরসভার পেনেল মেয়র আহসান হাবিব সমির, কুলশ্রী ওমর আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছালে আহম্মদ বাবুল, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল হালিম বিএসসি প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.