চাটখিল (নোয়াখালী) সংবাদদাতা : নোয়াখালি জেলার চাটখিল উপজেলার ৬নং পাঁচগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আমেরিকা প্রবাসী মোসলেহ্ উদ্দিন ফারুক (৫৫) এর রহস্য জনক মৃত্যুর খবর পাওয়া গেছে।
শুক্রবার(৪,আগস্ট) মৃত্যুর ঘটনাটি ঘটে।
পরিবারিক সূত্র থেকে জানা যায় গতকাল শুক্রবার সকালে তার গ্রামের বাড়ী চাটখিল সরকারী মাহবুব কলেজের পিচনে বারইপাড়া গ্রামস্থ তার বসত ঘরের পিচনে সম্পূন্ন উলঙ্গ অবস্থায় তাকে পড়ে থাকতে দেখে তার স্ত্রী সালমা আক্তার বিথি চিৎকার দিলে আশে পাশের লোকজন জড় হয় এবং থানায় খবর দেয়।
নিহতের স্ত্রী সালমা আক্তার বিথি (৩০) সাংবাদিকদের জানায়, তার স্বামী বৃহস্পতিবার রাত ১০টার দিকে তার আপন ভাগিনা জাবের আহম্মেদকে সঙ্গে নিয়ে ঘরথেকে বের হয়,আবার রাত ১১টার পূণরায় জাবের সহ তার স্বামী বাসার নিচ তলায় ফিরে আসার কথা ফোনে তাকে জানায়, এ সময় তিনি ২য় তলার নিজ কক্ষে ঘুমিয়ে পড়েন। কিন্তু সকালে ঘুম থেকে উঠে বিথি তার স্বামীকে কক্ষে না পেয়ে খোজাখুজি করতে থাকে এক পর্যায়ে বিথি দেখতে পান তার স্বামীর লাশ বাড়ির পিচনের দেওয়ালের পাশে পড়ে রয়েছে। সরজমিনে গিয়ে দেখা যায় ফারুকের মৃত দেহ ঘাড় ভাঙ্গা অবস্থায় বসত ঘরের পিচনে মাটিতে উলঙ্গ অবস্থায় উপুড় হয়ে পড়ে আছে।
উল্লেখ্য মোসলেহ্ ফারুক মার্কিন যুক্তরাষ্ট্রের পাসর্পোটধারী। তার প্রথম স্ত্রীর ঘরে এক ছেলে ও ২ মেয়ে রয়েছে। তারা বর্তমানে আমেরিকায় অবস্থান করছে। প্রথম স্ত্রী মারা যাওয়ার পর তিনি ২য় বিয়ে করে। এই সংসারে তার ১টি কন্যা সন্তান রয়েছে। ২য় স্ত্রীকে আমেরিকায় নেওয়ার পর তাদের মধ্যে ডির্ভোস হয়ে যায়। গত বছর দেশে ফিরে ফারুক সালমা আক্তার বিথিকে বিয়ে করেন। বর্তমানে সালমা আক্তার বিথি অন্তসর্তা। ইতি মধ্যে ৩য় স্ত্রী বিথিকে আমেরিকায় নিয়ে যাওয়ার জন্য ফারুক প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করেছেন বলে তার ঘনিষ্টরা জানিয়েছেন।
এ ব্যাপারে মৃত ফারুকের ভাতিজা বাবলু জানান তার চাচাকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে। চাটখিল থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের করার জন্য নোয়াখালী সদর হাসপাতালে প্রেরণ করে। এ ব্যাপারে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল আনোয়ার জানান, মৃত্যুর তদন্ত চলছে। ময়না তদন্তের পর আইনগণ ব্যবস্থা নেওয়া হবে।
শেষ খবর পাওয়া পর্যন্ত এ মৃত্যুর বিষয় থানায় কোন অভিযোগ হয় নি।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.