চাটখিল প্রতিনিধিঃ গতকাল চাটখিল পৌর সভার মেয়র মোহাম্মদ উল্যা পাটোয়ারীর ফতেপুর গ্রামের বাড়িতে রাত ২টা ৪৫ মিনিটে সত্রাসী হামলার খবর পাওয়া গেছে।
দূর্বৃত্তরা মেয়রের বাড়িকে লক্ষ করে কয়েক রাউন্ড গুলি ছুড়েছে। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ করে মেয়রের বাড়ির দিক থেকে তিন থেকে চার রাউন্ড গুলির শব্দ শুনতে পান। পরে স্থানীয় লোকজন এগিয়ে আসলে ঘটনা স্থলে কাউকে পাওয়া যায়নি। গুলিতে মেয়রের কক্ষের জানালার কয়েকটি কাচ ভেঙে গেছে।
উল্লেখ যে মেয়র মোহাম্মদ উল্যা পাটোয়ারী চাটখিল উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়কের দায়িত্বে আছেন। হামলার প্রতিবাদে মেয়র সমর্থকরা চাটখিল পৌর শহরে বিক্ষোভ মিছিল প্রদর্শন করেন।
রিপোট লেখা কালিন সময় পর্য়ন্ত এই বিষয়ে থানায় কোন অভিযোগ হয়নি।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন এই ঘটনায় কারা জড়িত তা উৎঘাটনে তদন্ত চলছে।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.