চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর চাটখিলের পাঁচগাঁও ইউনিয়নের আফছরখিল হাজী বাড়ীর রাস্তার মাথা নামক স্থানে ওয়াই-ফাই ব্যবসায়ী মাইনউদ্দিন (২৫) কে সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে।
শুক্রবার রাত ৮ টার দিকে ওয়াই-ফাই লাইন মেরামত করতে গেলে এ হামলার ঘটনা ঘটে।
আশংকাজনক অবস্থায় রাতেই মাইনউদ্দিনকে ঢাকার ট্রমা সেন্টারে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে মাইনউদ্দিনের চাচা দেলোয়ার হোসেন বাদী হয়ে আফছরখিল গ্রামের মোঃ সোহাগ (২৩) সহ ৭ জনকে ও অজ্ঞাত নামা ৭-৮ জন কে আসামী করে থানায় মামলা করেছে। মামলার বিবরন ও এলাকাবাসী সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিত ভাবে মাইনউদ্দিনকে হত্যার উদ্দেশ্যে সন্ত্রাসীরা কুপিয়ে জখম করেছে। রাত ৯ টার দিকে মাইনউদ্দিনকে কুপিয়ে জখম করার খবর তার গ্রাম দৌলতপুর পৌছলে উত্তেজিত জনতা লাঠিসোটা নিয়ে আফছরখিল গ্রামের মহিলা মেম্বার ফারজানা আক্তার ও ইউপি মেম্বার আবু নাছের আশিক এর বাড়ীতে হামলা চালায়। চাটখিল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এবং রাত ১২ টা পর্যন্ত অবস্থান করে পরিস্থিতি নিয়ন্ত্রন করে। এ ব্যাপারে ইউপি মেম্বার আবু নাছের আশিক ও মহিলা মেম্বার ফারজানা আক্তার জানান, তাদের বাড়ী ভাংচুরের ঘটনায় মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.