লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে বিপুল অস্ত্র ও গুলি সহ নিহত লাদেন বাহিনীর সহযোগী আবদুস সাত্তারকে (৫৭) গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (৭,নভেম্বর)গভীর রাত্রে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের ফতেধর্মপুর গ্রামের হলবান বাড়ী থেকে একটি দোনলা বন্দুক, ২৬৬ রাউন্ড রিভলবারের গুলি ও ২০ রাউন্ড র্শট গানের গুলি সহ মোট ২৮৬ রাউন্ড গুলি সহ তাকে গ্রেফতার করে চন্দ্রগঞ্জ থানা পুলিশ। সাত্তার মৃত মমিন উল্ল্যার ছেলে বলে জানায় পুলিশ।
লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানাধীন লক্ষ্মীপুর পুলিশ ক্যাম্প-০১ এর ইনচার্জ মোঃ আনোয়ার হোসেন এর নের্তত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে এই অস্ত্র উদ্ধার ও আঃ সাত্তার কে গ্রেপ্তার করেছে বলে জানা গেছে।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.