লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে মহান বিজয় দিবস ২০১৭ উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩,নভেম্বর) সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে সপ্তাহব্যাপী বিজয় মেলা, সদর হাসাপাতাল ও জেলা কারাগারে উন্নত মানের খাবার বিতরণ, জেলা স্টেডিয়ামে প্রীতি ফুটবল ও ক্রিকেট ম্যাচসহ বেশ কিছু কর্মসূচী এ সভায় গৃহিত হয়। এছাড়াও দিবসটি উপলক্ষে ইউনেস্কো স্বীকৃত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ ও মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্র প্রদর্শনের জন্য জেলার ক্যাবল অপারেটরদের বলা হয়েছে। এদিকে ১৬ই ডিসেম্বর সকালে জেলা মহিলা ক্রীড়া সংস্থার উদ্যোগে কালেক্টরেট স্কুলে জেলার সর্বস্তরের নারীদের অংশগ্রহণে বিশেষ খেলাধুলার আয়োজন ও বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন লক্ষ্মীপুর জেলা শাখার উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা এবং রক্তদান কর্মসূচী পালন করা হবে বলে সীদ্ধান্ত গৃহিত হয়।
জেলা প্রশাসক হোমায়রা বেগমের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোহাম্মদ শাহজাহান, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক (উপ-সচিব) মীর শওকত হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার অনির্বান চাকমা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মুর্শিদুল ইসলাম, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা জেলা উপ-পরিচালক মাজাহারুল ইসলাম, মুক্তিযোদ্ধা কাজল কান্তি দাস, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান, জেলা তথ্য কর্মকর্তা আব্দুল্যাহ আল মামুন প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.