লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে নিখোঁজের ৪ দিন পর নুরনবী বেপারী (৭৫) নামের এক বৃদ্ধের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়েছে। পেট-হাতের আঙ্গুল কাটা, মুখ থেতলানো ও দাঁড়ি পোড়ানো অবস্থায় তাঁর লাশ পাওয়া যায়।
মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুরে সদর উপজেলার ১৬নং শাকচর ইউনিয়নের হাজিরহাট এলাকার একটি পরিত্যক্ত পুকুর থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। খবর পেয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন ও পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) ফজলুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।
এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা যায়, শনিবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় হাজিরহাটের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন নুরনবী। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন।স্বজনরা বহু খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে সোমবার সদর থানায় নিখোঁজের বিষয়ে একটি সাধারণ ডায়েরি করেন।
মঙ্গলবার সকালে স্থানীয়রা পরিত্যক্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে পেট-হাতের আঙ্গুল কাটা, মুখ থেতলানো ও দাঁড়ি পোড়ানো অবস্থায় লাশ উদ্ধার করে। পরে ময়না তদন্তের জন্য লাশ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন বলেন, খবর পেয়ে বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ত চূড়ান্ত প্রতিবেদন পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.