লক্ষ্মীপুর প্রতিনিধি: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কোর ‘‘মেমোরি অব দ্য’ওয়া্র্ল্ড ইন্টারন্যাশনাল রেজিষ্টার’’ এ অর্ন্তভূক্তির মাধ্যমে ‘‘বিশ্বপ্রামাণ্য ঐতিহ্যের” স্বীকৃতি লাভের অসামান্য অর্জন উপলক্ষ্যে লক্ষ্মীপুরে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫,নভেম্বর)সকালে জেলা প্রশাসনের আয়োজনে শহরের উত্তর তেমুহনী থেকে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে,পরে কালেক্টরেট ভবনের সামনে গিয়ে আলোচনা সভায় মিলিত হন সবাই।
সভায় জেলা প্রশাসক হোমায়রা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য এ কে এম শাহজাহান কামাল। উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার কাজল কান্তিদাস, পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিন, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন, লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা যুবলীগ সভাপতি এ কে এম সালাহ উদ্দিন টিপু সহ প্রমুখ।
শোভাযাত্রায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেনি পেশার মানুষ অংশ নেন।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.