চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি:
চাটখিল উপজেলার ৫নং মোহাম্মদপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সদস্য মোঃ কবির হোসেনের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ইউনিয়ন পরিষদের কর্মবিরতি।
রোববার(৩,ডিসেম্বর) দুপুরে ইউনিয়ন পরিষদের সকল সদস্যগণ চাটখিল প্রেসক্লাবে উপস্থিত হয়ে ৪ ডিসেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মসূচি ঘোষণা করেন।
তাদের কর্মসূচির সাথে ঐ ইউপি চেয়ারম্যান শহীদ উল্যাহ একমত পোষণ করেন। ইউপি সদস্যগণ অভিযোগ করে বলেন, মোহাম্মদপুর গ্রামের হেনজু মিয়া পাটোয়ারি বাড়ীর আলী আরশাদ পাটোয়ারীর ছেলে সেলিম, সিরাজুল হক পাটোয়ারীর ছেলে জামাল হোসেন, আলী আরশাদের ছেলে মোঃ শেখ, সিরাজুল হক পাটোয়ারীর ছেলে হারুন অর রশীদ চাঁন মিয়া হাজী বাড়ীর ইসহাক মিয়ার ছেলে জাপর, দীর্ঘদিন থেকে এলাকায় সন্ত্রাসী/মাস্তানী সহ বিভিন্ন অপকর্ম করে ত্রাসের রাজত্ব কায়েম করে যাচ্ছে। ইউপি সদস্য মোঃ কবির হোসেন তাদের বিভিন্ন অপকর্মের প্রতিবাদ করে আসছে। যার কারণে সন্ত্রাসীরা সংঘবদ্ধ হয়ে কবির মেম্বারের পরিবারের উপর অত্যাচার নির্যাতন করে আসছে।
শনিবার সকালে কবির মেম্বার গ্রামের পাটোয়ারী মার্কেটের কামালের দোকানের সামনে গেলে সন্ত্রাসীরা তাকে একা পেয়ে দেশীয় অস্ত্র/সস্ত্র দিয়ে হামলা করে মারাত্মক রক্তাক্ত জখম করে, প্রাণে মেরে ফেলার চেষ্টা করলে মেম্বারের চিৎকারে তার ভাই মোঃ ইউসুফ পাটোয়ারী ও গ্রামের কবির হোসেন কামাল, আবদুল হালিম, শাহ আলম, মিজানুর রহমান সহ এগিয়ে আসলে তাদের উপরও হামলা করে। কবির বর্তমানে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে।
এ ব্যাপারে চাটখিল থানায় কবির মেম্বারের ভাই মোঃ ইউসুফ পাটোয়ারী অভিযোগ দায়েল করলে থানা পুলিশ তাৎক্ষণিক সন্ত্রাসী জামাল হোসেনকে গ্রেফতার করে। এ ব্যাপারে চাটখিল থানার অফিসার ইনচার্জ জহিরুল আনোয়ার বলেন, গ্রেফতারকৃতকে আদালতে প্রেরণ করা হবে। অন্যান্য সন্ত্রাসীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.