নোয়া সংবাদ ডেস্ক :
লক্ষ্মীপুর জেলার সদর উপজেলায় জামাল উদ্দিন নামের এক প্রভাবশালীর বিরুদ্ধে জমি দখল ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করে ভূক্তভোগী পরিবার।এ সময় তার বিরুদ্ধে প্রতারণার মাধ্যমে ২৫টি অসহায় পরিবারের প্রায় ২০ একর জমি জবর দখলের অভিযোগ উঠেছে।
শুক্রবার(২২ ডিসেম্বর) সকাল ১১ টায় সদর উপজেলার ভবানীগঞ্জের চরমনসা গ্রামে ক্ষতিগ্রস্থ পরিবারগুলো জামাল ও তার অনুসারীদের বিচার এবং অসহায় পরিবারগুলোর জমি ফিরে পেতে এক সংবাদ সম্মেলন করা হয়েছে।এসময় তারা প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, পশ্চিম চরমনসা গ্রামের মৃত লুৎফর রহমানের ছেলে প্রভাবশালী জামাল উদ্দিন প্রতারণার মাধ্যমে ভূয়া দলিল করে স্থানীয় ২৫টি পরিবারের প্রায় ২০ একর জমি গত ৩০ বছর ধরে জবর দখল করে আসছে। ১৯৯০ সালে ২৫ এপ্রিল স্থানীয় সিরাজ মিয়াকে প্রকাশ্যে হত্যার মধ্য দিয়ে তার জমি দখল করা হয়। এরপর থেকে জামাল বেপরোয়া হয়ে উঠেন। ইতোমধ্যে ওই গ্রামের বাদশা আলম, মনিরুজ্জামান, শামছুল ইসলাম, হারুুনুর রশিদ, নজির আহমেদ, কহিনুর বেগম, মফিজুল হক, ছায়েদুল হক, ওয়াহিদুজ্জামান বাবলু, খোরশেদ আলম, ফুলবানু ও হাফিজ উল্যাসহ ২৫ পরিবারের জমি নানা কূট-কৌশল ও প্রতারণার মাধ্যমে জমি দখল করে নেয়।
নিজেদের জমি রক্ষা করতে গিয়ে হামলা-মামলা ও লুটপাটের শিকার হয়েছেন নজির আহমদসহ অনেকে। স্থানীয় জনপ্রতিনিধি ও থানা পুলিশকে জানিয়েও কোন সুফল পাচ্ছেনা তারা।
সংবাদ সম্মেলন শেষে জামাল উদ্দিন ও তার ভাই সাহাব উদ্দিন ও ছেলে আব্দুল করিমের বিচার চেয়ে বিক্ষোভ করে ক্ষতিগ্রস্থ পরিবারের অর্ধশতাধিক নারী-পুরুষ।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.