চাটখিল প্রতিনিধি :
নোয়াখালী জেলা পরিষদের ২নং ওয়ার্ড এর স্থগিত সদস্য পদের নির্বাচন এমরুল চৌধুরী রাসেল নির্বাচিত।
বৃহস্পতিবার(২৮ ডিসেম্বর)জয়াগ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
নির্বাচনে যুবলীগ নেতা এ,কে,এম এমরুল চৌধুরী রাসেল ৫৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্ধি আহমেদুল কবির রাসেল পান ৩৬ ভোট। চাটখিল উপজেলার পাঁচগাঁও, বদলকোট, পরকোট, মোহাম্মদপুর ও সোনাইমুড়ী উপজেলার জয়াগ, ঢেউটি ও আমিশা পাড়া ইউনিয়ন নিয়ে জেলা পরিষদের ২নং ওয়ার্ড গঠিত। উল্লেখ্য কয়েক দফা নির্বাচনে স্থগিতের পর অবশেষে গতকাল নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.