লক্ষ্মীপুর প্রতিনিধি :
লক্ষ্মীপুরে সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক হৃদয় সাহার মুক্তির দাবিতে বিক্ষোভ-মিছিল করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা।
শনিবার (৩০ ডিসেম্বর) দুপুরে লক্ষ্মীপুর সরকারি কলেজ শাখার ছাত্রলীগের উদ্যোগে এই বিক্ষোভ-মিছিল বের করা হয়। বিক্ষোভ-মিছিলটি ক্যাম্পাস এলাকা ঘুরে প্রশাসনিক ভবনের সামনে এসে সংক্ষিপ্ত আলোচনা মধ্যে দিয়ে শেষ হয়।
এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিব হোসেন লোটাস, সদর উপজেলার ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক করিমুল হক কনক, পলিটেকনিক ইন্সটিটিউট ছাত্রলীগের সাধারণ সম্পাদক কামরান হাসান কাইসার ও আলীয়া মাদ্রাসার ছাত্রলীগের নেতা মাঈন উদ্দিন ইপ্তিসহ প্রমুখ। এছাড়া আরো উপস্থিত ছিলেন সরকারি কলেজ ছাত্রলীগের বিপুল সংখ্যক নেতাকর্মী।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.