লক্ষ্মীপুর প্রতিনিধি :
অস্তিত্বের সংকট থেকে মুক্তির লক্ষ্যে সাত দফা বাস্তবায়নে লক্ষ্মীপুরে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ ডিসেম্বর) দুপুরে লক্ষ্মীপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ এ সম্মেলনের আয়োজন করেন।
ক্ষমতা ও প্রতিনিধিত্বশীলতা, সাংবিধানিক বৈষম্য বিলোপকরণ, সম-অধিকার ও সম-মর্যাদা এবং স্বার্থবান্ধব আইন বাস্তবায়ণ-প্রণয়নসহ জাতীয় ঐক্যমতের সাত দফা দাবিতে এতে বিপুল সংখ্যক নারী-পুরুষ অংশ নেয়। জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শাহজাহান অনুষ্ঠানের উদ্বোধন করেন।
জেলা শাখার সভাপতি রতন লাল ভৌমিকের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক স্বপন চন্দ্র দেবনাথের পরিচালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক এডভোকেট শ্রী রানা দাশগুপ্ত। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ, লক্ষ্মীপুর পৌরসভা মেয়র এম এ তাহের, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক শ্রীমতি প্রিয়া সাহা, কেন্দ্রীয় কমিটির সদস্য এডভোকেট জহর লাল ভৌমিক, শৈবাল কান্তি সাহা, জেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি শংকর মজুমদার, জেলা আইনজীবি ঐক্য পরিষদের সভাপতি প্রিয় লাল নাথ, ছাত্র যুব ঐক্য পরিষদের সভাপতি শ্রী শিমুল সাহা, সংগঠনের নেতা শিপন মজুমদার ও মিলন মন্ডল প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.