চাটখিল প্রতিনিধি :
নোয়াখালীর চাটখিল পৌর শহরের ভীমপুর উচ্চ বিদ্যালয় ও কারিগরি কলেজের ১০ শ্রেনীর ছাত্র মোঃ জোয়ের করিম সায়মন গ্রীষ্মকালীন আন্ত:স্কুল ও মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতায় ব্যাডমিন্টন (একক) এ জেলা চ্যাম্পিয়ন হয়েছে।
মঙ্গলবার(২ জানুয়ারী) দুপুরে নোয়াখালী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ব্যাডমিন্টন একক এ সদর উপজেলার নয়নপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্রকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
এর আগে সায়মন ৩০ ডিসেম্বর চাটখিল পি.জি. সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ব্যাডমিন্টন একক এ উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়। তার সাফল্যে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি নাজমুল হুদা শাকিলসহ কমিটির সদস্য ও শিক্ষকবৃন্দ তাকে অভিনন্দন জানান।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.