চাটখিল প্রতিনিধি :
নোয়াখালী জেলার চাটখিল পৌর শহরের মাদার কেয়ার প্রি ক্যাডেট স্কুলের বার্ষিক মা-সমাবেশ ও মেধা বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সোমবার(৮ জানুয়ারী) দুপুরে স্কুল প্রাঙ্গনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি ফজলুর করিম বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হানুল হারুন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) শান্তনু কুমার দাস, উপজেলা প্রকৌশলী শেখ মাহফুজুল হুসাইন, সহকারী শিক্ষা কর্মকর্তা জিহাদুল ইসলাম, ব্যাংক ম্যানেজার মাকছুদুর রহমান, জাপা কেন্দ্রীয় নেতা আবদুর রহিম বিশ্বাস।
এ ছাড়া বক্তব্য রাখেন, বিআরডিবি’র চেয়ারম্যান মিজানুর রহমান (ভিপি), অধ্যক্ষ মহিউদ্দিন, সাবেক ইউপি চেয়ারম্যান মোস্তফা খান, সাংবাদিক হাবিবুর রহমান, মিজানুর রহমান বাবর, অধ্যক্ষ শামিমা আক্তার মেরী। সভায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে মেধা বৃত্তি প্রদান করা হয়।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.