চাটখিল(নোয়াখালী)প্রতিনিধি :
গতকাল বিকেলে সোনাইমুড়ী উপজেলার দেওটি ইউনিয়নে অবস্থিত মরহুম এ.বি.এস নজিব উল্যাহ প্রতিষ্ঠিত আমিরাবাদ উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবলার সহিদ উল্যাহ স্মৃতি ফুটবল টুনামেন্টের উদ্ভোধন খেলা অনুষ্ঠিত হয়।
আমিরাবাদ পাইনিয়ার ইউথ ক্লাব কর্তৃক আয়োজিত সহিদ স্মৃতি ফুটবল ফুটবল খেলার উদ্ভোধন করেন বিশিষ্ট সামাজ সেবক, জে.এন.টি ফ্যাশন ইন্টারন্যাশনাল ব্যান্ডের স্বতাধিকারী আমিরাবাদের কৃতি সন্তান জাহাঙ্গীর আলম মিলন। এ সময় উপস্থিত ছিলেন চাটখিল প্রেসক্লাবের সহ সভাপতি বিশিষ্ট সাংবাদিক মো: রফিক উল্যাহ খোকন, আমিরাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামছু উদ্দীন আহম্মেদ, শিক্ষক আবুল বাসার বিএনসি, সাবেক ইউপি মেম্বার আবুল হোসেন, সাবেক ইউপি মেম্বার ও প্রবাসী জাহাঙ্গীর আলম, প্রবাসী মো: মানিক, মরহুম ফুটবলার সহিদ উল্যার পিতা মো: সিদ্দীক উল্যাহ, মো: বাহার উদ্দিন পাটোয়ারী, মো: মিজানুর রহমান পাটোয়ারী, সহ আমিরাবাদ ও নাওড়ি এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
উদ্ভোধনী অনুষ্ঠানে জে.এন.টি ফ্যাশন ইন্টারন্যাশনালের ব্যান্ড এর সত্তাধিকারী জাহাঙ্গীর আলম মিলন বলেন খেলাধুলার মাধ্যমে জুব সমাজকে বিপথগামী পথ থেকে ফিরিয়ে সঠিক ও সুন্দর পথে আনা সম্ভব হয়। যুব সমাজ এলাকার উন্নয়নে জে জে পদক্ষেপ নেবেন আমি তাতে সর্বময় সহযোগিতা করে যাব।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.