লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরে সেলিনা ফাউন্ডেশন এর উদ্যোগে দুস্থ ও অসহায় শীতার্তদের মধ্যে শীত বস্ত্র বিতারণ করা হয়।
রবিবার(১৪ জানুয়ারী)দালাল বাজার ডিগ্রী কলেজের মাঠে ৯ ইউপি চেয়ারম্যানদের কাছে ১০ হাজার কম্বল তুলে দেন কুয়েতি শিল্পপতি শহিদুল ইসলাম পাপলুর স্ত্রী সেলিনা ইসলাম।
কম্বল বিতারণ অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি বলেন, রায়পুর ২ সাংসদীয় এলাকার উন্নয়নের কাজ করতে চাই। এ অঞ্চলে অসহায় দরিদ্র মানুষের সেবা করে বেঁচে থাকতে চাই। রায়পুর উন্নয়নের জন্য শিক্ষা, স্বাস্থ্য ,ব্যবসা ও নারী উন্নয়নকে প্রাধান্য দিয়ে কাজ করতে চাই। তিনি এলাকার সচেতন মহলের সহযোগীতা ও দোয়া কামনা করেন।
তিনি আরো বলেন, প্রতিটি ইউনিয়নে দুস্তদের জন্য ইউপি চেয়ারম্যানদের কাছে ১ হাজার কম্বল দেওয়া হয়।তীব্র শীতের মাঝে বস্ত্রহীন মানুষগুলো শীত নিবারণে এক টুকরো কম্বল পেয়ে চোখে-মুখে যেন তাদের আনন্দের ফুলঝুড়ি।শীতার্তদের অনেকেই কুয়েতি মারাফি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শিল্পপতি শহিদ ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম এর পরিবারের জন্য দোয়া করেন।
চররুহিতা ইউপি চেয়ারম্যান কবির পাটোওয়ারীর উপস্থাপনায় লক্ষ্মীপুর জেলা আ:লীগের সাধারন সম্পাদক এড: নুর উদ্দিন চৌধুরীর নয়নের সভাপতিত্বে কম্বল বিতারণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি মিয়া গোলাম ফারুক পিংকু, রায়পুর পৌর মেয়র ও উপজেলা আ:মীলীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন খোকন,উপজেলা চেয়ারম্যান আলতাফ হোসেন মাষ্টার ,জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নুর নবী চৌধুরী, জেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক আব্দুল মতলব, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি বিজন বিহারী ঘোষ, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিব হোসেন লোটাস, জেলা সেচ্ছা সেবকলীগের সাধারণ সম্পাদক মাহবুব ইমতিয়াজ, জেলা পরিষদের সদস্য শাকাওয়াত হোসেন আরিফ,মাহবুবুল হক মাহবুব, পৌর আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বেল্লাল হোসেন ক্কারী, ইউপি চেয়ারম্যান তাফাজ্জাল হোসেন টিটু, উত্তর হামছাদী ইউপি চেয়ারম্যান এমরান হোসেন নান্নু, দক্ষিণ হামছাদী ইউপি চেয়ারম্যান মীর শাহআলম,চররমোনী মোহন ইউপি চেয়ারম্যান আবু ইউসুপ ছৈয়ালসহ প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.