চাটখিল প্রতিনিধি :
নোয়াখালী জেলার চাটখিল উপজেলায় রিক্সা চালক, ভ্যান চালক ও হত দরিদ্রদের মাঝে দিনব্যাপী কম্বল বিতরন করা হয়।
মঙ্গলবার(১৬ জানুয়ারী) দিনব্যাপী শাহাপুর, পরকোট ও রামনারায়নপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে কম্বল বিতরনী কার্যক্রম পরিচালিত হয়।
কম্বল বিতরনী কার্যক্রম পরিচালনা করেন, চাটখিল উপজেলা তরিকত ফেডারেশন সভাপতি আবদুল মান্নান কাওয়াল।
আবদুল মন্নান কাওয়াল জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ট সহচর মরহুম কালু চৌধুরীর বড় ছেলে সালেহ আহমেদ চৌধুরীর পক্ষ থেকে তিনি দু’হাজার কম্বল বিতরন করেন।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.