লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব একেএম শাহজানহান কামাল এমপি মহোদয়ের সাথে জেলা পর্যায়ের সকল সরকারী দপ্তর প্রধানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্প্রতিবার(২৫ জানুয়ারী) সকাল ১০ ঘটিকায় জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
লক্ষ্মীপুরের সকল সরকারী-বেসরকারী দপ্তরকে অনিয়ম ও দূর্নীতির উর্দ্ধে রেখে কাজ করার পাপাশি উন্নয়নের ধারা গতিশীল রাখান আহবান জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এ কে এম শাহজাহান কামাল।
লক্ষ্মীপুর জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পালের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার আ স ম মাহতাব উদ্দিন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শাহজাহান পৌর মেয়র আবু তাহের, জেলা আওয়ামীলীগ সভাপতি গোলাম ফারুক পিঙ্কু, সাধারণ সম্পাদক এডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন সহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.