
বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে এক টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরির অসাধারন কীর্তি গড়লেন বাংলাদেশের বাঁ-হাতি ব্যাটসম্যান মোমিনুল হক।
চট্টগ্রামে শ্রীলংকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ১৭৬ রানের পর দ্বিতীয় ইনিংসেও সেঞ্চুরি করেছেন মোমিনুল। বাংলাদেশের হয়ে টেস্ট খেলা ৮৭ খেলোয়াড়ের মধ্যে মোমিনুলই প্রথম।
মোমিনুলের এই কীর্তি টেস্ট ইতিহাসের ৮৩তম ঘটনা। সর্বশেষ এটি করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের শাই হোপ। গেল বছরের আগস্টে লিডসে ইংল্যান্ডের বিপক্ষে দুই ইনিংসে ১৪৭ ও অপরাজিত ১১৮ রান করেন হোপ। আর আর এমন কীর্তি গড়া প্রথম ব্যাটসম্যান হলেন অস্ট্রেলিয়ার ওয়ারেন বার্ডসলি। ১৯০৯ সালে ওভালে ইংল্যান্ডের বিপক্ষে দুই ইনিংসে ১৩৬ ও ১৩০ রান করেছিলেন বার্ডসলি।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.