লক্ষ্মীপুর প্রতিনিধি:
খালেদা জিয়ার রায়ের পর লক্ষ্মীপুরে আওয়ামী লীগ ও বিএনপি’র মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিন সাংবাদিকসহ আহত হয়েছেন কমপক্ষে ১০ জন।
বৃহস্পতিবার(৮ফেব্রুয়ারী,২০১৮) বিকাল ৩টার দিকে শহরের গোডাউন রোডে এ ঘটনা ঘটে।
বিএনপি’র কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক ও সাবেক এমপি শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির বাসভবনে ও হামলা চালানো হয়েছে।পরে আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, খালেদা জিয়ার রায় ঘোষণার পর শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির বাসভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা।
এসময় যুবলীগ ও ছাত্রলীগের আনন্দ মিছিলের মুখোমুখি হলে দুইপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় শীর্ষ সংবাদ ডটকম’র বিশেষ প্রতিনিধি রুবেল হোসেন, মাছরাঙ্গা টেলিভিশনের জেলা প্রতিনিধি শাকের মোহাম্মদ রাসেল, দৈনিক আজকালের খবর পত্রিকার জেলা প্রতিনিধি আনিস কবির, জেলা ছাত্রদলের সভাপতি হারুনুর রশিদ, ছাত্রদল নেতা ফয়েজ আহমদ, শাহীন, মুকুল, যুবলীগ কর্মী সাইফ উদ্দিন আপলু, মিঠু ও সজিবসহ ১০ জন আহত হন।
এ সময় বেশ কয়েক জন সংবাদ কর্মীর ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্ঠা করা হয়। আহত সংবাদ কর্মীদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন শীর্ষ সংবাদকে বলেন, হাতাহাতির ঘটনা শুনে পুলিশ ঘটনাস্থালে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে বড় ধরনে কোন ঘটনা ঘটেনি। এছাড়াও অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরে পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.