লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরে অভিযান চালিয়ে ২শ’ ৮০ পিচ ইয়াবাসহ ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার(৭ ফেব্রুয়ারী,২০১৮) দিবাগত রাতে লক্ষ্মীপুর পৌর শহরের লামচরি এলাকায় অভিযান চলিয়ে তাদের গ্রেফতার করা হয়। পরে দুপুরে তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলার পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
গ্রেফতারকৃতরা হলেন, সদরের নুর উল্যাপুর গ্রামের পরিমল চক্রবর্তীর ছেলে শিমুল চক্রবর্তী, দক্ষিণ মজুপুরের মৃত আবদুল হাসিমের ছেলে রুবেল, মোতায়েব হোসেনের ছেলে ফারুক হোসেন, পিয়ারাপুরের মৃত সাইদুল হকের ছেলে পারভেজ আলম ও আটিয়াতলির রমজান আলীর ছেলে কাউসার।
পুলিশ সূত্রে জানা যায়, ইয়াবা বিক্রির উদ্দেশ্যে কয়েকজন মাদক ব্যবসায়ী লামচরী এলাকায় অবস্থান করছিলো। এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান যায় পুলিশ। এসময় মাদকদ্রব্য বিক্রি অবস্থায় তাদেরকে গ্রেফতার করে পুলিশ। তাদের শরীরে তল্লাশি চালিয়ে ২শ’ ৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
লক্ষ্মীপুর সদর থানার পরিদর্শক (ওসি-তদন্ত) মো. ফজলুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.