লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুর সরকারি কলেজের ছাত্র সাংবাদিক শাহ মনির পলাশের খুনিদের গ্রেফতার করে শাস্তির দাবিতে মানববন্ধন করা হয়।
শনিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে লক্ষ্মীপুর সরকারি কলেজ ক্যাম্পাস প্রাঙ্গণে মানববন্ধন আয়োজন করা হয়।
ক্যাম্পাস প্রাঙ্গণে বক্তব্য রাখেন লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ মাইন উদ্দিন পাঠান, সহকারী অধ্যাপক মোহাম্মদ ইউসুফ, হাসিবুল ছিদ্দিক, ইকবাল কবির, প্রধান অফিস সহকারী শাহেদ আজগর, শিক্ষার্থী রাকিবুল হাসান তামিম, মাছুম, আলতাফ ও জুনাইদ আল হাবিব প্রমুখ।
এসময় বক্তারা সাংবাদিক পলাশ হত্যার সঙ্গে জড়িত আবু ইউসুফ ও আবু সায়েদকে দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি জানান।
উল্লেখ্য, গত বুধবার (১৪ ফেব্রুয়ারি) সকালে সদর উপজেলার মাছিমনগর গ্রামে জমিসংক্রান্ত বিরোধে দৈনিক রুপবানী পত্রিকার জেলা প্রতিনিধি পলাশকে তার দুই জেঠাতো ভাই পিটিয়ে আহত করে। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) ভোরে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান পলাশ। পরে রাতে নিহতের বাবা মনির হোসেন লক্ষ্মীপুর সদর থানায় বাদি হয়ে আবু ইউছুফ, আবু ছায়েদ ও ইউছুফের স্ত্রী ফয়েজুন নেছাকে আসামি করে মামলা দায়ের করেন। পরে অভিযুক্ত ইউছুফের স্ত্রী গ্রেফতার করলেও অন্যদের এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.