লক্ষীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহযোগী সংস্থা সার্জ ও ইসোলপ শতাধিক মানুষের মাঝে গাছের চারা বিতরণ করেছে। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের নির্দেশনায় পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বেশী করে গাছ লাগানোর অংশ হিসাবে এই কর্মসূচী পালন করা হয়।
বৃহস্প্রতিবার(২১ জুন,২০১৮) লক্ষ্মীপুর সদর উপজেলার চরমনসা গ্রামের সুতার গোপটায় মানুষের মাঝে এই গাছের চারা বিতরণ করা হয়।
এতে প্রত্যেকে ২টি করে গাছের চারা পান। সুবিধাভোগীদের মাঝে একটি ফলজ ও একটি বনজ/ঔষধী চারা বিতরণ করা হয়। বিনামুল্যে গাছের চারা পেয়ে খুশি স্থানীয় বাসিন্দারা। বিতরণ অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ ইসোলপ নির্বাহী পরিচালক জনাব নূর মোহাম্মদ ও সার্জ সংস্থার প্রতিনিধি আরিফ হোসেন উপস্থিত থেকে চারাগাছ বিতরণ করেন। পরবর্তীতে একই এলাকায় আরো দুইশতাধিক গাছের চারা রোপন করা হয়।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.