লক্ষ্মীপুর প্রতিনিধি :
লক্ষ্মীপুরে নিবন্ধিত স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংগঠনসমূহের মাঝে জাতীয় সমাজকল্যাণ পরিষদ হতে প্রাপ্ত অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
সোমবার (০২.০৭.১৮) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এই অনুদানের চেক বিতরণ করা হয়।
জেলা সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক নুরুল ইসলাম পাটোয়ারীর সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল। চেক বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা সিভিল সার্জন ডা. মোস্তফা খালেদ আহমদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ ইকবাল হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহাজান আলী। জেলা প্রশাসক তাঁর বক্তব্যে বলেন, অনুদানের টাকা যেন সঠিক খাতে ব্যায় করা হয় সে দিকে সকলকে দৃষ্টি দিতে হবে।
চেক বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন মাষ্টার, স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে বক্তব্য রাখেন, নারী নেত্রী মমতাজ বেগম, সুনীল ব্যানার্জি, আবুল কাশেম মাষ্টার, আবদুল খালেক, আবদুল ওয়াহেদ প্রমুখ। বক্তারা আগামীতে অনুদানের পরিমাণ বাড়িয়ে ১ লক্ষ টাকা করার দাবী জানান।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কোস্ট সংস্থার নির্বাহী পরিচালক নূর মোহাম্মদ, সেডো সংস্থার নির্বাহী পরিচালক হোসেন চৌধুরী সহ জেলায় কর্মরত প্রায় শতাধিক স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধি বৃন্দ।
জেলা সমাজসেবা কার্যালয় ২০১৭-২০১৮ অর্থ বছরে জাতীয় সমাজ কল্যাণ পরিষদ হতে ২০১৭-২০১৮ অর্থ বছরে ৪৮টি সাধারণ স্বেচ্ছাসেবী সংগঠনকে ৮ লাখ ৪০ হাজার টাকা, ৫টি রোগী কল্যাণ সমিতিকে ১০ লাখ ৫০ হাজার টাকা, ১টি সমন্বয় পরিষদকে ১ লাখ ৯০ হাজার টাকা, ১টি অপরাধী সংশোধন ও পুনর্বাসন সমিতিকে ১ লাখ ৪৫ হাজার, ১টি জেলা সমাজ কল্যাণ পরিষদকে ৫ লাখ ৫০ হাজার টাকাসহ মোট ৫৬টি বিভিন্ন শ্রেণির স্বেচ্ছাসেবী সংস্থাসমূহের মাঝে মোট ২৭ লাখ ৭৫ হাজার টাকার একাউন্টপেয়ী অনুদানের চেক বিতরণ করা হয়।
আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ স্বেচ্ছাসেবী সংগঠনের প্রধান নির্বাহীদের হাতে অনুদানের চেক তুলে দেয়।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.