লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের ১ম রাউন্ড উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৪ জুলাই,১৮) সকালে সদর হাসপাতাল প্রাঙ্গণে এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল।
এসময় উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. মোস্তফা খালেদ আহমদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহজাহান আলী প্রমূখ।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, ক্যাম্পেইনে (৬-১১) মাস বয়সী শিশুকে নীল রঙের ও (১২-৫৯) মাস বয়সী শিশুকে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।
জেলার ৪টি পৌরসভাসহ মোট ৫৮টি ইউনিয়নে ৩৭৩৫ জন কর্মী ও ১৮৩ জন সুপারভাইজার নিয়োজিত রয়েছে। ১৫১২টি অস্থায়ী ও ৫টি স্থায়ী কেন্দ্রে এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.