লক্ষ্মীপুর প্রতিনিধি:
মহান মুক্তিযুদ্ধে আত্মোৎস্বর্গকারী ৩০ লাখ শহীদদের স্মরণে সারাদেশে একযোগে ৩০ লক্ষ বৃক্ষ রোপণের কর্মসূচি গ্রহণ করেন সরকার। এর অংশ হিসেবে লক্ষ্মীপুর জেলা প্রশাসক, জন বিভাগ, জেলা শিক্ষা বিভাগ ও জেলা প্রাথমিক শিক্ষা বিভাগের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
বুধবার (১৮জুলাই,১৮) সকালে জেলা কালেক্টরেট স্কুল এন্ড কলেজ মাঠে জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল বৃক্ষ রোপণ করে কর্মসূচীর উদ্বোধন করেন।
লক্ষ্মীপুর জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রাঙ্গণে একযোগে এই বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন, নোয়াখালী উপকূলীয় বন বিভাগ লক্ষ্মীপুরের সহকারি বন সংরক্ষক মো. শফিক উল্যা, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শরিৎ কুমার চাকমা, প্রাথমিক শিক্ষা অফিসার মোসাদ্দেক হোসেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক বেলাল হোসেন খান, জেলা তথ্য কর্মকর্তা সিরাজুল হক মল্লিক, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্ম শাহজাহান আলী প্রমুখ।
এ ছাড়াও লক্ষ্মীপুরের পুলিশ সুপার আ স ম মাহতাব উদ্দিনও পৃথকভাবে বৃক্ষ রোপন কর্মসূচির আয়োজন করেন। সকালে পুলিশ লাইন্স স্কুল মাঠে বৃক্ষ রোপণ করেন তিনি।
লক্ষ্মীপুরের জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল জানান, মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী ৩০ লক্ষ শহীদের স্মরণে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। জেলার সদর উপজেলায় ১০ হাজার, রামগঞ্জ, রায়পুর, রামগতি ও কমলনগরে ৫ হাজার করে সর্বমোট ৩০ হাজার বৃক্ষ রোপণের ব্যবস্থা গ্রহণ করে স্থানীয় বন বিভাগ। যা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রাঙ্গণে রোপণ করা হয়।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.