নূর মোহাম্মদঃ
লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের সকল সরকারী প্রাথমিক বিদ্যালয় সমুহের শিক্ষকদের নিয়ে ই- তথ্য সেবা বিষয়ক দিন ব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
সোমবার (১৬.০৭.১৮) চররুহিতা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে লক্ষ্মীপুর সদর উপজেলা শিক্ষা অফিসের সহযোগিতায় চররুহিতা ইউনিয়নের সকল সরকারী প্রাথমিক বিদ্যালয় সমুহ প্রশিক্ষণ কর্মশালাটির আয়োজন করে।
স্কুলের শিক্ষকদের ই-তথ্য সেবায় প্রশিক্ষিত করার উদ্দেশ্যে এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয় বলে জানা যায়। প্রশিক্ষণের বিষয়গুলো ছিল ই- প্রাইমারী স্কুল সিস্টেম, বিদ্যালয়ের বার্ষিক শুমারি, শিক্ষক বাতায়ন, মেইল আদান প্রদান ও মুক্ত পাঠ বিষয়ে।
আবদুল্লাহিল কাদের এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালয় প্রধান অতিথি ছিলেন সদর উপজেলার শিক্ষা অফিসার মনিরুজ্জামান মোল্লা, বিশেষ অতিথি ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার সদর ওমর ফারুক। আলোচনায় অংশ নেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম, প্রধান শিক্ষক পশ্চিম চররুহিতা সরকারী প্রাথমিক বিদ্যালয়, দিল আফরোজ আক্তার, সহকারী শিক্ষক দঃ চররুহিতা সরকারী প্রাথমিক বিদ্যালয়।
উক্ত প্রশিক্ষনের মাধ্যমে শিক্ষকরা নিজেরা নিজেদের বিদ্যালয়ের সার্বিক উন্নতি, অগ্রগতির তথ্য, বিভিন্ন অফিসের সাথে ই-মেইল আদান প্রদান সহ তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সকল কিছু উপস্থাপনের কৌশল জানতে পারে।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.