অনলাইন ডেস্ক:
কু-প্রস্তাবে রাজি না হওয়ায় লক্ষ্মীপুর খাদিজা খানম (২৯) নামে এক স্কুল শিক্ষিকাকে প্রকাশ্যে পিটিয়ে জখম করা হয়েছে। এ সময় ঘটনার প্রতিবাদ করলে খাদিজার বাবা সেকান্দার মিয়াকেও পিটিয়ে আহত করে বখাটরা।
শনিবার(২১জুলাই,১৮) বিকেলে লক্ষ্মীপুর সদর উপজেলার বেড়ির মাথা এলাকায় চাঞ্চল্যকর এ ঘটনা ঘটে। খাদিজা স্থানীয় খন্দকারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারি শিক্ষিকা বলে জানা যায়। পরে বাবা মেয়ে দুই জনকেই আহতবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খাদিজার বড় ভাই মোহাম্মদ আলী পাপন জানান, গত কয়েক বছর ধরে খাদিজাকে নানা ভাবে উক্ত্যাক্ত এবং অশ্লীল কু-প্রস্তাব দিয়ে আসছে স্থানীয় সাইদুর রহমান পরান নামে এক বখাটে যুবক। এতে রাজি না হওয়ায় বিয়ের করার প্রস্তাব সহ প্রায়ই তাকে উত্ত্যক্ত করতো পরান। তাতে ও ব্যার্থ হয়ে শেষ তাকে মেরে ফেলারও হুমকি দিয়ে আসছিল। শনিবার বিকেলে স্কুল শেষে বাড়িতে ফিরার পথে পরান ও তার সহযোগিরা খাদিজার গতিরোধ করে।
এক পর্যায় তাকে জোর পূর্বক তুলে নেওয়ার চেষ্টা করে । এতে বাঁধা দিলে পরান খাদিজাকে পিটিয়ে মারাত্নক ভাবে জখম করে। এতে খাদিজার মাথা ফেটে যায়। বাড়ির পাশাপাশি থাকায় খাদিজার চিৎকারে তার বাবা ছুটে আসলে তাকেও পিটিয়ে জখম করে পরান ও তার সহযোগীরা।
পরিবারের দাবী এর আগেও খাদিজার ওপর হামলা করেছিল পরান। পরে খাদিজাকে আর উত্ত্যক্ত করবেনা বলে মুচলেকাও দিয়েছিল। সম্প্রতি খাদিজাকে মেরে ফেলা হবে বলে ফেসবুকে স্ট্যাটাস দেয় পরান। অভিযুক্ত পরান একই এলাকার জাহাঙ্গীর আলম নয়নের ছেলে।
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযুক্তকারিকে গ্রেফতারের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সূত্র:রব নিউজ
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.