চাটখিল (নোয়াখালী)প্রতিনিধি :
চাটখিলে পৌর বিএনপির সভাপতি মোস্তফা কামালকে গ্রেপ্তার করেছে চাটখিল থানা পুলিশ।
তিনি চাটখিল পৌরসভার একাধীকবার নির্বাচিত সাবেক মেয়র।
রবিবার(২২জুলাই,১৮) সন্ধ্যা ৭টার দিকে চাটখিল বাজারের নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে তার বাবাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে তার ছেলে নোয়াখালী জেলা যুবদলের সদস্য মাহবুবুর রহমান জুয়েল ।
মাহবুবুর রহমান জুয়েল অভিযোগ করে আরো জানান, তার বাবার বিরুদ্ধে কোন ওয়ারেন্ট কিংবা অভিযোগ না থাকলেও তাকে ষড়যন্ত্রমূলক ভাবে গ্রেফতার করা হয়েছে।
এর আগে মাহবুবুর রহমান জুয়েলকে বেশ কয়েকবার গ্রেফতার ও নির্যাতন চালানোর অভিযোগ করেছে তাদের স্বজনরা।
নোয়াখালী ১ আসনের সাবেক সাংসদ (চাটখিল সোনাইমুড়ী) বিএনপি'র যুগ্ম মহাসচিব ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন এই গ্রেফতারের নিন্দা জানিয়ে নিঃশর্ত মুক্তি দাবী করেন।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হক মোস্তফা কামালের গ্রেফতারের বিষয়ে বলেন, বিএনপির দু’পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় দায়ের করা মামলায় বিএনপি নেতা মোস্তফা কামালকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার(২৩জুলাই,১৮) সকালে তাকে আদালতে প্রেরণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.