নোয়াখালী প্রতিনিধি:
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এ কে এম শাহজাহান কামাল বলেছেন, আগামী তিন মাসের মধ্যে তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে নোয়াখালীর বিমানবন্দর ও অবকাঠামো নির্মাণের সিদ্ধান্ত নেয়া হতে পারে। এছাড়া প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী দেশের প্রতিটি জেলায় একটি করে বিমানবন্দর নির্মাণ করা হবে এবং সেই লক্ষে সরকার কাজ করে যাচ্ছে।
রোববার (২২ জুলাই,১৮) বিকালে নোয়াখালীর দক্ষিণে উপকূলীয় অঞ্চলের সূবর্ণচর উপজেলার চরশুল্লাকিয়া ইউনিয়নের ১৬ একর ভূমির উপর ১৯৯৩ সালে নির্মিত নোয়াখালীর একমাত্র এয়ারপোর্টটির রানওয়ে পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
পর্যটন শিল্প নিয়ে স্থানীয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, নোয়াখালীর হাতিয়ার নিঝুমদ্বীপ ও সূবর্ণচর পর্যটন শিল্পের সম্ভাবনাময় একটি খাত। এ খাতকে কাজে লাগাতে সরকার এরই মধ্যে কাজ শুরু করেছে। আগামী কিছু দিনের মধ্যে এটি নিয়ে মন্ত্রীসভায় কথা বলা হবে।
এ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, নোয়াখালী-৪ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী, বিমান মন্ত্রণালয়ের সচিব মহিবুল হক, এয়ারভার্সার নাঈম হাসান, অতিরিক্ত সচিব মো. ইমরান, জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার, পুলিশ সুপার ইলিয়াস শরিফ, লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক এড. নুর উদ্দিন চৌধুরী নয়ন, বিমান মন্ত্রীর প্রেস সচিব জাকির হোসেন ভূঁইয়া আজাদসহ বিমান মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.