নোয়াখালী প্রতিনিধি:
ঢাকা- নোয়াখালী রুটে অতিরিক্ত বাস ভাড়া আদায়ের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বিভিন্ন শ্রেণী পেশার লোকজন।
সোমবার(২৩জুলাই) সকালে নোয়াখালী টাউন হলের মোড়ে প্রধান সড়কে ৩৫টি সংগঠনের ব্যানারে এই মানববন্ধন আয়োজন করা হয়। এতে শিক্ষক-শিক্ষার্থী, চাকুরীজীবী, ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন অংশগ্রহণ করেন।
এ সময় সমাবেশে বক্তারা অভিযোগ করেন, বিআরটিএ নির্ধারিত দূরপাল্লার ভাড়া ১.৪২ টাকা হারে নোয়াখালী-ঢাকা রুটে ১৬২ কি:মি: দূরত্বে ভাড়া হয় ২৩০ টাকা। অথচ যাত্রীদের কাছ থেকে ৪০০ টাকা হাতিয়ে নেয়া হচ্ছে। এতে শিক্ষার্থীসহ নিম্ন আয়ের লোকজন আর্থিক ক্ষতির সম্মুখিন হলেও প্রশাসন কোন ব্যবস্থা নিচ্ছে না। এ সময় নিয়মের বেশি ভাড়া আদায় বন্ধ করা না হলে ভবিষ্যতে বড় ধরণের আন্দোলনের হুমকি দেয়া হয়।
মানববন্ধন শেষে শহরে বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে জেলা প্রশাসককে স্মারকলিপি দেয়া হয়।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.