লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরে মুরাদুল ইসলাম সুমন হত্যা মামলায় তার মা হাসিনা বেগম, ভাই (মুরাদের) মো. সোহেল ও আরো ৩ ভাড়াটিয়া খুনিসহ ৫জনের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। এ সময় প্রত্যেকের ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো ১ বছরের কারাদন্ডের আদেশ দেন আদালত।
মঙ্গলবার (২৪ জুলাই) এর রায় দেন লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক ড. এ কে এম আবুল কাশেম।
দন্ডপ্রাপ্ত আসামীরা হলেন, কমলনগর উপজেলার চর জাঙ্গালিয়া গ্রামের মৃত. মমিন উল্যাহর ছেলে মো. সাদ্দাম হোসেন (২৫), সদর উপজেলার সাহাপুর গ্রামের মো. দেলোয়ার হোসেনর ছেলে মো. সোহেল (২৪),মুরাদুল ইসলাম সুমনের মা হাসিনা বেগম (৫০) স্বামী. মো. দেলোয়ার হোসেন, মৃত. আনোয়ার উল্যাহর ছেলে আবদুল রহিম (৩৭) ও ইসমাইল হোসেন প্রকাশ কালা ইসমাইল।
আদালত ও মামলার এজহার সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জের ধরে ২০১৪ সালের ফেব্রুয়ারী মাসে মুরাদুল ইসলাম সুমনকে পরিকল্পিতভাবে ভাড়াটে খুনি দিয়ে হত্যা করেন মা হাসিনা বেগম ও ভাই সোহেল হোসেনসহ অন্য আসামীরা। হাসিনা বেগম ও সোহেলের কাছ থেকে এক লক্ষ টাকার বিনিময়ে মুরাদুল ইসলাম সুমনকে অন্য আসামীরা হত্যা করেছে বলেও জানা যায়। এ ঘটনায় দীর্ঘশুনানীর পর অপরাধ প্রমানিত হওয়ায় আদালত এ রায় দেন। বর্তমানে আসামী ইসমাইল হোসেন ছাড়া অন্য আসামীরা পলাতক রয়েছে।
জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এ্যাডভোকেট জসিম উদ্দিন রায়ের বিষয়টি নিশ্চিত করেন।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.