লক্ষ্মীপুর প্রতিনিধি:
বঙ্গবন্ধুর চেতনা বাস্তবায়নের অঙ্গিকার ও নানা আয়োজনে ইতিহাসের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করলো লক্ষ্মীপুরবাসি। জেলাব্যাপী নানা কর্মসূচি পালনের মাধ্যমে জাতীয় শোক দিবস পালন করা হয়।
বুধবার (১৫ আগষ্ট,২০১৮) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, ৯টা থেকে ১০টা পর্যন্ত বিভিন্ন সংগঠনের শোক র্যালি শহর প্রদক্ষিন করে। পরে আলোচনা সভা, কাঙালি ভোজ, দোয়া ও মিলাদ মাহফিলের মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে।
জেলা শহরে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী লক্ষ্মীপুর সদর আসনের এমপি এ কে এম শাহজাহান কামাল, জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল, পুলিশ সুপার আ.স.ম মাহাতাব উদ্দিন, পৌরসভার মেয়র আবু তাহের, জেলা আওয়ামীলীগ সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন, সদর উপজেলা চেয়ারম্যান এ কে এম সালাহ্ উদ্দিন টিপু প্রমুখ।
শোক সভায় বক্তারা ১৯৭৫ সালে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের নির্মম ও নৃশংসভাবে হত্যা করার কথা তুলে ধরে অবিলম্বে খুনিদের দেশে ফিরিয়ে এনে শাস্তি কার্যকরের দাবি জানান।
প্রতিটি ইউনিয়নে, শিক্ষা প্রতিষ্ঠানেও শোক দিবস পালন করা হয়।এসব পৃথক কর্মসূচিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী, প্রশাসনিক কর্মকর্তা, কর্মচারী, আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাসহ বিভিন্ন শ্রেণি পেশার হাজার হাজার মানুষ অংশ নেন।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.