সংবাদদাতাঃ
লক্ষ্মীপুর জেলায় কর্মরত বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহযোগী সংস্থা সমুহ তাদের কাযর্ক্রম উপস্থাপন কল্পে লক্ষ্মীপুর কালেক্টরেট চত্ত্বরে অনুষ্ঠিত উন্নয়ন মেলায় অংশ নেয়।
গত ৪ থেকে ৬ অক্টোবর অনুষ্ঠিত উন্নয়ন মেলায় অংশ নেওয়া সহযোগী সংস্থা সমুহ হলো- সিডব্লিউডিএ, সোডা, গ্রাউস, ইসোলপ ও সার্জ সংস্থা।
উক্ত সংস্থা সমুহ লক্ষ্মীপুর জেলার প্রত্যন্ত এলাকায় বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় বিনামূল্যে স্যানিটেশন, সেলাই মেশিন বিতরণ ও প্রশিক্ষণ, ছাগল পালন প্রশিক্ষণ ও বিতরণ, কম্পিউটার প্রশিক্ষণ সহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
উন্নয়নমেলার স্টল পরিদর্শন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী একেএম শাহজাহান কামাল, জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল, জেলা সমাজসেবা উপরিচালক নূরুল ইসলাম পাটওয়ারী প্রমুখ।
তাঁরা বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহায়তায় সহযোগী সংস্থা সমুহের উন্নয়নমুলক কার্যক্রম সম্পর্কে জেনে সন্তোষ প্রকাশ করেন।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.