লক্ষ্মীপুর প্রতিনিধি :
সারাদেশের ন্যায় লক্ষ্মীপুরেও ৮ দফা দাবি আদায়ের লক্ষ্যে চলছে সড়ক পরিবহন ধর্মঘট।
রবিবার (২৮ অক্টোবর) সকাল ৬টার থেকে সব ধরনের যানবাহন বন্ধ রেখে এ কর্মসূচি পালন করছে সড়ক পরিবহন মালিক ও শ্রমিকরা।এতে ভোন্তির শিকার হচ্ছেন যাত্রীরা।জেলা থেকে দূরপাল্লাগামী বাসসহ ছোট বড় সব ধরণের যানবাহন বন্ধ রাখা হয়েছে। শ্রমিকরা সড়কের মোড়ে মোড়ে অবস্থান নিয়ে ধর্মঘট পালন করছেন।
লক্ষ্মীপুর বাস টার্মিনাল এলাকায় গিয়ে দেখা যায়, দূরপাল্লাগামী সব ধরনের বাস বন্ধ রাখা হয়েছে। খোলা হয়নি কোন বাস কাউন্টার। এতে যাত্রীদের চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। বাসা না পেয়ে অনেক যাত্রীকে ফিরে যেতে দেখা গেছে।
যাত্রীরা জানায়, পরিবহন শ্রমিকরা ধর্মঘট পালন করায় যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। বাস চলাচল বন্ধের সাথে বন্ধ করে দেওয়া হয়েছে সিএনজিসহ সব ধরনের যানবাহন চালচল। এতে তারা কর্মস্থলসহ গন্তব্যে যেতে পারছেন না। এতে চরম বিপাকে পড়েছেন যাত্রীরা।
পরিবহন আইনে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড ও ৫ লক্ষ টাকা জরিমান আদায়ের প্রতিবাদসহ ৮ দফা দাবতি সড়ক পরিবহনের এ ধর্মঘট।
পরিবহন শ্রমিক নেতারা জানায়, সড়ক পরিবহন শ্রমিকদের এ দাবী সরকারে বিরুদ্ধে নয়। সড়ক পরিবহন আইন ২০১৮ এর কয়েকটি ধারা সংশোধনসহ ৮ দফা দাবী আদায়ের জন্য কেন্দ্রীয় ফেডারেশন ৪৮ ঘন্টা ধর্মঘট ডাক দিয়েছে। দাবী আদায় না হলে কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী আরো কঠোর আন্দোলন করা হবে।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.