অনলাইন ডেস্ক:
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুরের ৪টি সংসদীয় আসনের বিপরীতে বর্তমান ভোটার ১২ লাখ ৩৩ হাজার ৯২০ জন। দশম জাতীয় সংসদ নির্বাচনের তুলনায় এবার বেশি ১ লাখ ৮২ হাজার ৬৯৮ জন ভোটার। এর মধ্যে পুরুষ ১ লাখ ৪ হাজার ১২০ এবং নারী ৭৮ হাজার ৫৭৮ জন। এসব ভোটারদের অধিকাংশেরই বয়স এখন ১৮-২৮ বছর।
দশম জাতীয় সংসদ নির্বাচনে এখানকার ৪টি সংসদীয় আসনে মোট ভোটার ছিলেন ১০ লাখ ৫১ হাজার ২২২ জন। এর মধ্যে পুরুষ ৫ লাখ ২০ হাজার ৩০ জন এবং মহিলা ৫ লাখ ৩১ হাজার ১৯২ জন।
সংসদীয় আসন ভিত্তিক ভোটার তালিকা পর্যালোচনা করলে দেখা যায়, জেলার সর্বোচ্চ ভোটার রয়েছেন লক্ষ্মীপুর-২ (রায়পুর-সদর একাংশ) আসনে। এখানে বর্তমান ভোটার সংখ্যা ৩ লাখ ৭২ হাজার ৪৪৬ জন। দশম জাতীয় সংসদ নির্বাচনে এ আসনটিতে মোট ভোটার ছিলেন ৩ লাখ ২৪ হাজার ৮২২ জন। সে হিসাবে আসনটিতে গত ৫ বছরের তুলনায় ভোটার বেড়েছে ৪৭ হাজার ৬২৪ জন।
এখানকার সবকয়টি আসনের মধ্যে সবচেয়ে কম ভোটার হচ্ছে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ)। আসনটিতে বর্তমান ভোটার সংখ্যা ২ লাখ ১৯ হাজার ৭৬১ জন। দশম জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে মোট ভোটার ছিলেন ১ লাখ ৮৫ হাজার ৬৬৯ জন। গত ৫ বছরের তুলনায় এখানে ভোটার বেড়েছে ৩৪ হাজার ৯২ জন।
লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের বর্তমান ভোটার ৩ লাখ ৩০ হাজার ৮৮৮ জন। দশম জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে ভোটার ছিলেন ২ লাখ ৭৪ হাজার ৩০৫ জন। গত ৫ বছরের ব্যবধানে আসনটিতে ভোটার বেড়েছে ৫৬ হাজার ৫৮৩ জন।
উপকূলীয় উপজেলা রামগতি ও কমলনগর নিয়ে গঠিত লক্ষ্মীপর-৪ আসন। এখানে বর্তমান ভোটার ৩ লাখ ১০ হাজার ৮২৫ জন। গত সংসদ নির্বাচনে মোট ভোটার ছিলেন ২ লাখ ৬৬ হাজার ৭২৬ জন। সে হিসাবে এ আসনে গত ৫ বছরে ভোটার বেড়েছে ৪৪ হাজার ৯৯ জন।
সূত্র: শীর্ষ সংবাদ
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.