অনলাইন ডেস্ক:
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ও ঐক্যফ্রন্ট অংশ নিবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব ও জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, নির্বাচনে যাবো ব্যালট যুদ্ধ করবো, জনগণ ভোট বিপ্লবের জন্য প্রস্তুত রয়েছে।
বৃহস্পতিবার (২২ নভেম্বর,১৮) রাজধানীর একটি অনুষ্ঠানের সংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান।
মির্জা ফখরুল বলেন, দেউলিয়া আওয়ামী লীগের ক্ষমতা ফিরে আসতে সব অপকৌশন করছে। ইভিএম তারই অংশ।
তিনি বলেন, এই সরকার গণতান্ত্রিক স্পেসগুলো বন্ধ করে দিয়েছে। ফলে একটি গণতান্ত্রিক দল হিসেবে বিএনপিকে কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে হচ্ছে। জটিল এক রাজনৈতিক পরিস্থিতি এখন। কিন্তু আমরা তো যুদ্ধ করব না। যুদ্ধ করতে চাই না। তাদের মতো গণতন্ত্রের রাস্তা বন্ধ করতে চাই না।
বিএনপির মহাসচিব বলেন, আমরা চাই গণতন্ত্র ফেরাতে। চাই গণতান্ত্রিক পদ্ধতিতে একটি শান্তিপূর্ণ নিরপেক্ষ জাতীয় নির্বাচন।
সূত্র: আলোকিত বাংলাদেশ
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.