
লক্ষ্মীপুর প্রতিনিধি:
“প্রাতিষ্ঠানিক ডেলিভারী বৃদ্ধি করি প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা পদ্ধতি নিশ্চিত করি” এই প্রতিপাদ্যকে ধারণ করে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষ্যে লক্ষ্মীপুরে এ্যাডভোকেসি সভা ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের হল রুমে পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে এই এ্যাডভোকেসি সভা ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
পরিবার পরিকল্পনা বিভাগের জেলা শাখার উপ-পরিচালক ডা. আশফাকুর রহমান মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল।বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ ইকবাল হোসেন, পরিবার পরিকল্পনা বিভাগের সদর উপজেলা মেডিকেল অফিসার ডা. নুরুজ্জামান প্রমুখ।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাজমুল হাসানের সঞ্চালনায় এ্যাডভোকেসি সভা ও প্রেস ব্রিফিংএ মূল প্রবন্ধ উপস্থাপন করেন মান্দারী ইউনিয়নের উপ-সহকারী মেডিকেল অফিসার ডা. কামালুর রহিম সমর। এ সময় পরিবার পরিকল্পনা বিভাগের মাঠ পর্যায়ে সদর উপজেলাসহ বিভিন্ন উপজেলার কর্মকর্তা ও কর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.