লক্ষ্মীপুর প্রতিনিধি:
‘‘সমবায় ভিত্তিক সমাজ গড়ি, টেকসই উন্নয়ন নিশ্চিত করি’’-এ প্রতিপাদ্যকে সামনে রেখে লক্ষ্মীপুর জেলার সদর উপজেলায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ৪৭তম জাতীয় সমবায় দিবস-২০১৮ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়। দিবসের কর্মসূচির মধ্যে ছিল র্যালি, আনুষ্ঠানিকভাবে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন ও আলোচনা সভা।

রবিবার(২৫ নভেম্বর,২০১৮) সকাল ১০.৩০ ঘটিকায় জেলা প্রশাসন ও সমবায় দপ্তর,লক্ষ্মীপুর কর্তৃক আয়োজনে ও উপজেলার বিভিন্ন সমবায় সংগঠন ও সমবায়ীদের অংশগ্রহণে কালেক্টরেট প্রাঙ্গন হতে এক বর্ণাঢ্য সমবায়ী র্যালি বের করা হয়।র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কালেক্টরেট প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।র্যালি পরবর্তীতে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে পতাকা উত্তোলন করা হয়। এরপর কালেক্টরেট ভবনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক)জনাব মোহাম্মদ ইকবাল হোসেন এর সভাপতিত্বে মনোয়ার হোসেন এর সঞ্চালনায় দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন সভার প্রধান অথিতি জনাব অঞ্জন চন্দ্র পাল,জেলা প্রশাসক,লক্ষ্মীপুর।সভায় বিশেষ অথিতি হিসেবে বক্তব্য রাখেন সিভিল সার্জন জনাব ডাঃ মোস্তফা খালেদ আহমদ এবং অতিরিক্ত পুলিশ সুপার জনাব রিয়াজুল করিম।সভায় আরও বক্তব্য রাখেন জেলা সমবায় অফিসার জনাব আবুল কালাম আজাদ এবং বিভিন্ন সংগঠনের সমবায়ীবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.