অনলাইন ডেস্ক :
নির্বাচনকে ঘিরে যে কোন ধরনের নাশকতা সৃষ্টির চেষ্ঠা করা হলে কঠোর হাতে দমন করা হবে বলে হুশিয়ারি দিয়েছেন লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) সদর সার্কেল আনোয়ার হোসেন।
বুধবার(৫ডিসেম্বর) বেলা ১১টায় জেলার চন্দ্রগঞ্জ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুশিয়ারি দেন।
তিনি আরো বলেন, জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে যে কোনো ধরণের অপরাধী কর্মকান্ডের বিরুদ্ধে জিরো টলারেন্স থাকবে। নির্বাচনে বল প্রয়োগের লক্ষ্যে দাঙ্গা-হাঙ্গামা করার চেষ্ঠা করা হলে কঠোর হাতে দমন করা হবে। পাশাপাশি ইয়াবার বিস্তার রোধ এবং চুরি-ডাকাতি বন্ধে পুলিশের সাথে কমিউনিটি পুলিশের তৎপরতা বৃদ্ধির আহ্বান জানান তিনি।
কমিউিনিটি পুলিশের দায়িত্বপ্রাপ্ত অফিসার (সিপিও) এসআই শাহজালাল শিকদার এর সঞ্চালনায় চন্দ্রগঞ্জ থানা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি মাষ্টার কাজী মোস্তাফা কাজলের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথির হিসেবে উপস্থিত ছিলেন, চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ, স্থানীয় ইউপির প্যানেল চেয়ারম্যান এটিএম জাকির হোসেন জাহাঙ্গীর, বাজার পরিচালনা কমিটির সভাপতি হাজী ওবায়দুল হক পাটোয়ারী, চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আলী হোসেন, চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের আহ্বায়ক কাজী মামুনুর রশিদ বাবলু প্রমুখ।
সূত্র: শীর্ষসংবাদ
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.